মায়ের আবদার
বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো:
-হ্যালো, ডিক বলছেন?
-জ্বি বলুন।
-আমি মিলেনিয়াম ওল্ডহোম থেকে বলছি। আপনার মা আপনাকে শেষবারের মতো একবার দেখতে চান।
-ঠিক আছে। আমি আসছি।
ডিক গিয়ে দেখলো, মা একদম শেষ অবস্থায়। মুমূর্ষূ। দু’একদিনও বাঁচবে কিনা সন্দেহ। আস্তে আস্তে গিয়ে শিয়রের কাছে চেয়ার টেনে বসলো। জানতে চাইলো:
-মা আমাকে ডেকেছো?
-জ্বি। আমার একটা শেষ ইচ্ছা ছিলো।
-কী ইচ্ছা?
-এই বৃদ্ধাশ্রমটা তো গরীবদের জন্য। সেবা-যত্নের মান এতটা ভালো নয়। কেবিনগুলো বাতি-পাখাও ঠিক থাকে না। আমার কেবিনেও কোনও পাখা নেই। আজ অনেক দিন হলো। গরমে খুবই কষ্ট লাগতো।
-কই তুমি তো কখনো বলো নি।
-ফোন করেছিলাম। অনেকবার। কেউ ফোন ধরেনি। একবার ধরেছিলো কেউ একজন। আমার গলার স্বর পেয়ে রিসিভার রেখে দিয়েছে। তুই এই কেবিনে একটা ফ্যান লাগিয়ে দিতে পারবি?
-অবশ্যই পারবো। কিন্তু আজ বিশ বছর ধরে এখানে আছো, কখনো তো কিছুই চাওনি? এখন কেন চাচ্ছ?
-আমি হিশেব করে দেখলাম, তুই ক’দিন পরই রিটায়ার্ড করবি। তুই বৃদ্ধ হলে তোকেও তো তোর সন্তানরা এখানেই এনে রাখবে। আমি না হয় কষ্ট করে গরম সহ্য করে থেকেছি। কিন্তু তুই তো গরম একদম সহ্য করতে পারিস না।
Atik Ullah